Logo
শিরোনাম

সৌদি যুবরাজ সালমানের শাস্তি চাইলেন হাদিস চেঙ্গিস

প্রকাশিত:মঙ্গলবার ০২ মার্চ ২০২১ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ১৯৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের শাস্তি দাবি করেছেন নিহত সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী হাদিস চেঙ্গিস। এর ফলে শুধু যে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে তাই নয় সেই সাথে একই ধরনের নৃশংসতা রোধ করাও সম্ভব হবে বলে এক বিবৃতিতে তিনি জানান।

এক টুইটার বার্তায় খাশোগির স্ত্রী হাদিস চেঙ্গিস আরও জানান, যদি সৌদি আরবের যুবরাজকে শাস্তি দেয়া না হয়, তাহলে এর মধ্য দিয়ে প্রমাণ হবে যে খুনের মূল অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকতে পারেন। আমাদের মানবতায় রক্তের দাগ লাগবে। আর এ কারণে আমরা সকলে বিপদে পড়বো।

উল্লেখ্য, সৌদি আরবের যুবরাজের নির্দেশে ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করা হয়। সম্প্রতি প্রকাশিত মার্কিন গোয়েন্দা রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। সূত্র: পার্সটুডে।


আরও খবর