Logo
শিরোনাম

স্পর্শিয়ার বোধ ও ফিরে দেখা

প্রকাশিত:সোমবার ৩১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিয়মিত কাজ করলেও পর্দায় নিয়মিত দেখা যায় না জনপ্রিয় মডেল ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াকে। অনন্য মামুন পরিচালিত শাকিব খানের বিপরীতে নবাব এলএলবি নামে একটি সিনেমা মুক্তির পর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে সে খরা কাটিয়ে, ওয়েব ও পর্দা-দুমাধ্যমে ফিরছেন তিনি।

আগামী ৪ নভেম্বর তার অভিনীত বোধ নামে একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে যাচ্ছে। শহুরে গল্পের এ ওয়েব সিরিজ নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। এ সিরিজে অর্চিতা স্পর্শিয়াকে টিনেজ প্রেমিকার চরিত্রের দেখা যাবে। অন্যদিকে এ অভিনেত্রীর সরকারি অনুদানের ফিরে দেখা নামে একটি সিনেমা মুক্তি দেওয়ার কথা রয়েছে চলতি বছরের ডিসেম্বরে। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিবর। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী রোজিনা।

এসব কাজ প্রসঙ্গে অর্চিতা স্পর্শিয়া বলেন, যে দুটি কাজ শেষ করেছি সেগুলোর গল্প অসাধারণ। অনেক আনন্দের সঙ্গে শুটিং করেছি। কাজ দুটি দর্শক দেখার পর আনন্দ পাবে আমার বিশ্বাস। আর আমাকে নিয়মিত না দেখার কারণ হচ্ছে, গড়পড়তা কাজ করার ইচ্ছা আমার নেই। তাই কম দেখা যায় আমাকে। এছাড়া এ অভিনেত্রীর কয়েকটি ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয়ের কথা রয়েছে। শিঘ্রইর কথা চূড়ান্ত হলে শুটিং শুরু করবেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও ব্যস্ত রয়েছেন।


আরও খবর