Logo
শিরোনাম

শ্রীলঙ্কায় বুধবার পর্যন্ত কারফিউ

প্রকাশিত:মঙ্গলবার ১০ মে ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শ্রীলঙ্কায় চলমান সরকারবিরোধী সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে গতকাল সোমবার দেওয়া কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার দ্বীপদেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে। হাম্বানটোটায় রাজাপাকসেদের পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগ

প্রতিবেদনে বলা হয়, জননিরাপত্তা অর্ডিন্যান্সের ১৬ ধারা মেনে যে কারফিউ দেওয়া হয়েছে তা আজ স্থানীয় সময় সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল। পরে তা বাড়িয়ে আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের পদত্যাগ

এতে আরও বলা হয়, কারফিউ চলাকালে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বের হওয়া যাবে। শ্রীলঙ্কার পর্যটন বিভাগ বলেছে, বেড়াতে আসা বিদেশিদের ট্রাভেল ডকুমেন্টকে তাদের কারফিউ পাস হিসেবে গণ্য করা হবে।


আরও খবর