Logo
শিরোনাম

শরীয়তপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত:শনিবার ০৮ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২০৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শরীয়তপুর সদর উপজেলার কুড়াশী দীঘির পশ্চিম পাশের একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে পালং মডেল থানা পুলিশ এ লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার পরনে ছিল টি-শার্ট ও জিন্সের প্যান্ট। এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, লাশটির ব্যাপারে তদন্ত চলছে। শিগগিরই এ বিষয়ে জানা যাবে।


আরও খবর

নড়িয়ায় প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা

মঙ্গলবার ২৭ ডিসেম্বর ২০২২