Logo
শিরোনাম

সরিষার মধ্যেই লুকিয়ে আছে অনেক সমস্যার সমাধান

প্রকাশিত:শুক্রবার ২৮ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ২১ আগস্ট ২০২৩ | ২৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সর্ষে শুধু স্বাদের খেয়ালই রাখে না, শরীরের সার্বিক সুস্থতার জন্যেও উপকারী। ভিটামিন ও বিভিন্ন খনিজ পদার্থে সমৃদ্ধ সর্ষে বাঙালির রসনাবিলাসে অন্যতম একটি উপকরণ। ইলিশ হোক বা চিংড়ি, সর্ষে দিয়ে রাঁধলে জমে যায় খাওয়াদাওয়া। জানেন কি সর্ষে শুধু স্বাদের খেয়ালই রাখে না, শরীরের সার্বিক সুস্থতার জন্যেও সর্ষে ভীষণ উপকারী।

ক্যানসার প্রতিরোধে

সর্ষের বীজে রয়েছে গ্লুকোসিনোলেটস এবং মাইরোসিনোজের মতো যৌগ উপাদান।তা শরীরে ক্যানসার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

মাথা ব্যথা উপশমে

ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সর্ষে মাইগ্রেন বা মাথা যন্ত্রণা দূর করতে সাহায্য করে। সর্ষে স্নায়ুতন্ত্রকে প্রশমিত রাখে। শরীরের অন্যান্য অংশের ব্যথা কমাতেও সাহায্য করে।

হজমে সাহায্য করে

সর্ষে পরিপাক ক্রিয়ার জন্যেও খুব ভাল। বদহজমের সমস্যায় ভুগে থাকলে সর্ষে খুবই উপকারী হতে পারে। কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে মুক্তি দেয়। খাবার দ্রুত হজম করতে সাহয্য করে সর্ষে।

ত্বক আর্দ্র রাখতে

প্রতিটি ঋতুতে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সর্ষে অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। ত্বকের অবাঞ্ছিত ব্রণ তাড়াতেও সর্ষে কাজে আসতে পারে।

অকাল বার্ধক্য ঠেকাতে

ভিটামিন এ, সি এবং কে সমৃদ্ধ সর্ষে ত্বকের অকাল বার্ধক্য রোধ করে ত্বকের ঔজ্জ্বল্য বজায় রাখে।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩