
পঞ্চগড়ের বোদায়
সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (০৮ জানুয়ারি) রাতে উপজেলার ময়দানদিঘী
এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। তারা হলেন, ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী
মাহফুজা বেগম (৫০) ও ছেলে মিশু (২৫)।
স্থানীয়রা জানান,
আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মা-ছেলে বাড়ি ফিরছিলেন। এ সময় ওই স্থানে পৌঁছলে
পঞ্চগড় থেকে ঢাকাগামী যাত্রীবাহী নাবিল কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা
মা-ছেলেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক
তাদের মৃত ঘোষণা করেন। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বিষয়টি
নিশ্চিত করেছেন।

