Logo
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন চবি শিক্ষক

প্রকাশিত:শনিবার ০৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আফতাব হোসেন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটের সড়কে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত শিক্ষক আফতাবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনা নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী সড়কে মাইক্রোবাস ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন একজন শিক্ষক। তাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ প্রাইভেটকার চালককে আটক করেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষক আফতাব হোসেন স্কুটি চালিয়ে শহর থেকে ক্যাম্পাসে ফিরছিলেন। ক্যাম্পাসের কাছে একটি প্রাইভেটকার পেছন থেকে তাকে চাপা দেয়।


আরও খবর