Logo
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় রাণীশংকৈলের দুই খালাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত:সোমবার ১৬ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ওসমান (২৫) ও নওয়াজিস (১৫) নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা দুজনেই খালাতো ভাই। গত রোববার রাত আনুমানিক ১২ টার দিকে রাণীশংকৈল- দিনাজপুর সড়কের মঙ্গলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ওসমান হরিপুরের ড. ওসমান গনির ছেলে এবং তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যলয়ে বিবিএ ফাইনাল সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। নওয়াজিস নেকমরদ করিগরী কলেজের অধ্যক্ষ নওহেদের বড় ছেলে এবং তিনি রানীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

তাদের মরদেহ রাতের মধ্যেই রানীশংকৈল বনগাঁও গ্রামে তাদের নানার বাড়ি নেওয়া হয় বলে পারিবারিক সূত্র জানায়। রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না সড়ক দুর্ঘটনায় দুই খালাতো ভাই এর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। রানীশংকৈল থানার ওসি এসএম জাহিদ ইকবাল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

 


আরও খবর