Logo
শিরোনাম

সড়ক দুর্ঘটনায় তিন তারকাসহ ৫ জন আহত

প্রকাশিত:শুক্রবার ২৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৭৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন তারকাসহ ৫ জন।  তারা হলেন- লাক্স তারকা নাজিফা তুষি ও অভিনেতা শরিফুল রাজ, খাইরুল বাসার।

শুক্রবার ভোর ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেওয়া হয়েছে।

ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নাম্বারের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।  এই গাড়িতে ছিলেন আহতেরা।

গুলশান থানার এএসআই রোকনুজ্জামান বলেন, গাড়িতে থাকা পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।  আহতদের উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়েছে।  এদের মধ্যে দুজন আইসিইউতে রয়েছেন।


আরও খবর