Logo
শিরোনাম

সড়কে ৫ ভাই নিহতের ঘটনায় পিকআপ চালক আটক

প্রকাশিত:শনিবার ১২ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের চকরিয়ায় সড়কে পাঁচ সহোদর ভাই নিহতের ঘটনায় দায়ী পিকআপ ভ্যানের চালককে আটক করেছে র‍্যাব। ঘাতক পিকআপ ভ্যান চালক সাহিদুল ইসলাম সাইফুলকে রাজধানীর মোহাম্মদপুর থেকে আটক করা হয়।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এ বিষয়ে শনিবার ঢাকার কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে বলে জানানা খন্দকার মঈন।

গত ৮ ফেব্রুয়ারি বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে বেপরোয়া গতিতে চলমান পিকআপ ভ্যানের চাপায় পাঁচ সহোদর ভাই নিহত হন। আহত হয়েছেন একই পরিবারের আরও কয়েকজন।

নিউজ ট্যাগ: কক্সবাজার

আরও খবর