Logo
শিরোনাম

শরণখোলায় বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ১১ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাটের শরণখোলায় বিদ্যুৎস্পর্শে মরিয়ম বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নলবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম ওই গ্রামের মাহামুদুর রহমানের স্ত্রী। তিনি ঢাকার একটি হেফজ মাদ্রাসায় চাকরি করেন।

নিহতের চাচা সাইদুর রহমান জানান, সকালে মরিয়ম একটি বৈদ্যুতিক টেবিল ফ্যান চালাতে হোল্ডারের ভেতর টুপিন লাগাতে যান। এ সময় টুপিনের গোড়ায় তার লিক থাকায় তিনি বিদ্যুতায়িত হয়। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে মরিয়মকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শরণখোলা থানার ওসি মো. ইকরাম হোসেন বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩