Logo
শিরোনাম

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন অভিনেতা ফেরদৌস

প্রকাশিত:শনিবার ২৯ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জায়েদ খান।

শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়। ভোট গণনার পর দেখা গেল সবার চেয়ে বেশি ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।

২৪০টি ভোট পেয়েছেন 'হঠাৎ বৃষ্টি' খ্যাত এ নায়ক।  তার কাছাকাছিও ভোট পাননি ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জায়েদ খান ও নিপুণদের কেউ।

সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট, মিশা সওদাগর ১৪৮।  সাধারণ সম্পাদক পদে জায়েদ খান পেয়েছেন ১৭৬, যেখানে নিপুণের ভোটসংখ্যা ১৬৩। ভোটসংখ্যায় ফেরদৌসের পরই আছেন দফতর সম্পাদক পদে আরমান, ২৩২ ভোট।

আর কার্যকরী পরিষদে ফেরদৌসের কাছাকাছি যেতে পেরেছেন অমিত হাসান (২২৭), অঞ্জনা সুলতানা (২২৫ ), মৌসুমী (২২৫)।

এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এরমধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০টি ভোট৷ আর সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬টি ভোট৷

 


আরও খবর