Logo
শিরোনাম

স্ত্রীর সঙ্গে 'অভিমান করে' স্বামীর আত্মহত্যা

প্রকাশিত:বুধবার ১২ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৩১৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী সুরেশ কান্তি চাকমা (২৮) বিষপানে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ৮ নম্বর পাড়া গ্রামে ঘটে এ ঘটনা।

স্থানীয় যুবক কালি মোহন ত্রিপুরা বলেন, পারিবারিক কলহের জেরে সুরেশ বিষপান করেছেন। শুনেছি তার স্ত্রী পরকীয়ায় আসক্ত ছিলেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। পরে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজ ট্যাগ: আত্মহত্যা

আরও খবর