Logo
শিরোনাম

সুন্দরবনে হরিণের মাংসসহ দুই শিকারি আটক

প্রকাশিত:সোমবার ২৩ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাটের পূর্ব সুন্দরবন থেকে ১৬ কেজি হরিণের মাংসসহ মো. নিজাম (৪৫) ও ইদ্রিস আলী (৪০) নামে দুই শিকারিকে আটক করেছে বন বিভাগ।

রোববার (২২ জানুয়ারি) ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ডিমেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় ১৬ কেজি হরিণের মাংস, একটি ইঞ্জিনচালিত নৌকা, ১৫০টি ফাঁদ ও ২৫০ ফুট লাইনেল সুতা উদ্ধার করেন বনরক্ষীরা।

আটক মো. নিজাম পিরোজপুর জেলার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের হাবিবুর রহমানের ছেলে এবং ইদ্রিস আলী একই উপজেলার করমজাতলার রতন আলীর ছেলে।

শরণখোলা স্টেশন কর্মকর্তা সুফল রায় বলেন, নিয়মিত টহলের সময় ডিমের চর এলাকা থেকে ওই দুই চোরা শিকারিকে আটক করা হয়। মামলার পর তাদের আদালতে নেয়ার প্রস্তুতি চলছে।

 


আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩