Logo
শিরোনাম

শুরু হচ্ছে বুস্টার ডোজের ক্যাম্পেইন

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

যাঁরা এখনো বুস্টার ডোজ নেন নাই, তাঁদের জন্য অল্প দিনের মধ্যেই বুস্টার ডোজ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে বুস্টার ডোজ দেবে সরকার।’ আজ বৃহস্পতিবার রাজধানীর কিডনি ইনস্টিটিউটে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

করোনায় বাংলাদেশ নিজেকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা প্রায় ২২ কোটি ডোজ টিকা দিয়েছি, কোথাও কোনো ধরনের সমস্যা হয়নি। প্রথম ডোজই দিয়েছি সাড়ে ১২ কোটি, সাড়ে ৮ কোটি দ্বিতীয় ডোজ ও ৫০ লাখ বুস্টার ডোজ। এই টিকাগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কিনেছি। কোথাও থেকে ৩০ ডলারে, কোথাও থেকে ২০ ডলারে। কিছু টিকা আমরা উপহার পেয়েছি। এই টিকার পেছনেই বাংলাদেশের খরচ হয়েছে ৪০ হাজার কোটি টাকা।

টিকাদানে বিশ্বে বাংলাদেশ অষ্টম অবস্থানে আছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।


আরও খবর