Logo
শিরোনাম

সূচক বেড়ে পুঁজিবাজারে লেনদেন চলছে

প্রকাশিত:সোমবার ১৪ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১১০ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৫২৭ ও ২৬১০ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ২৮৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানি গুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৪টির, কমেছে ১২৫টির এবং অপরির্বতিত রয়েছে ৬৪টি কোম্পানির শেয়ার।

সোমবার সকাল ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- বিএসসি, আইএফআইসি, বিডি থাই ফুড, ওরিয়ন ফার্মা, তমিজ টেক্সটাইল, ইউনিয়ন ব্যাংক, রহিমা ফুড, ফরচুন সু, বেক্সিমকো লিমিটেড ও এনআরবিসি ব্যাংক।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ৮ পয়েন্ট। সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরো ২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল ১০টা ৩০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৭ হাজার ১০০ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৮৩৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

 


আরও খবর

সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে

মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩

পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা

মঙ্গলবার ০৩ জানুয়ারি ২০২৩