Logo
শিরোনাম

সূচকের বড় পতনে শেষ হলো লেনদেন

প্রকাশিত:সোমবার ১৮ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৯৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এ সপ্তাহের সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র পাওয়া গেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৯৭ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ২৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ২১ পয়েন্ট কমে যথাক্রমে অবস্থান করে ২৬৭৮ ও ১৫২৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে কোম্পানির শেয়ার লেনদেনে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৩২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের লেনদেন শেষ হয়েছে বড় পতনে। সিএসই সার্বিক সূচক ৩১৪ পয়েন্ট কমে ২০ হাজার ৭০৭ পয়েন্টে অবস্থান করছে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪