Logo
শিরোনাম

দুদকের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ২১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আবুল কালাম আজাদ। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম আত্মসমর্পণের বিষয়টি জানান।  


আরও খবর