Logo
শিরোনাম

স্বল্পদৈর্ঘ্যের সিনেমার চিত্রনাট্য লিখেছেন টেলর

প্রকাশিত:বুধবার ১৪ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৮৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জনপ্রিয় গায়িকা টেলর সুইফট। পরিচালক হিসেবে ইতোমধ্যেই অভিষেক হয়েছে তার। সিনেমার নাম অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম। তবে এটি একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাবেন এই জনপ্রিয় গায়িকা। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার স্বল্পদৈর্ঘ্য সিনেমা নিয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন তিনি। উৎসবের সন্ধ্যায় এক বিশেষ আলোচনাসভার আয়োজন হয়েছিল টেলরের সিনেমা নির্মাণের পদ্ধতি নিয়েই। স্বল্পদৈর্ঘ্যের সিনেমার চিত্রনাট্যও লিখেছেন টেলর নিজেই। পরিচালনা, প্রযোজনাতেও তিনি। শুধু তা-ই নয়, এতে তার উপস্থিতিও রয়েছে।

সঞ্চালক ক্যামেরন বেইলি জিজ্ঞাসা করেছিলেন, টেলর কী এবার পূর্ণদৈর্ঘ্য ছবি তৈরি করতে আগ্রহী হবেন? জবাবে তিনি জানান, যদি তেমন গল্প হয়, কেন নয়!

টেলরের কথায়, আমি ধীরে ধীরে এগোতে চাই। তবে মনে করি এমন একটা জায়গায় এখন আমি পৌঁছাতে পেরেছি যে, এতটা সাবধানী না হয়ে আর একটু বড় সড় পদক্ষেপ করতেই পারি। আর সেটা অবশ্যই একটা পূর্ণদৈর্ঘ্যের ছবি তৈরি করা। আমি আমার মতো করে গল্প বলতে ভালোবাসি। তাই ভালো সুযোগের অপেক্ষা মাত্র। তিনি মানুষের আবেগ সম্পর্কে মানুষের গল্প বলতে চান। অ্যাকশন দৃশ্য পরিচালনা করার কথা অবশ্যই এখনই ভাবতে পারেন না। তবে কোনো দিন তেমন কিছু হলে সেটা মন্দ হবে না। পাশাপাশি এ-ও জানালেন যে, সারাক্ষণ তিনি হৃদয় ভাঙার গল্পে নিজেকে আটকে রাখতে চান না। কারণ কম বয়সে এমন অভিজ্ঞতা খুবই বেদনাদায়ক। সে সামলে উঠতে কাউকে হয়তো লেখক হয়ে গল্প লিখতে হয়। সেই ধরনের গল্প বলার পালা টেলরের শেষ।

অল টু ওয়েল-এর জন্য পুরস্কার জেতার পর, টেলর ঘোষণা করেছিলেন, তার পরবর্তী গানের অ্যালবাম মিডনাইটস আসছে। আগামী ২১ অক্টোবর প্রকাশিত হবে সেই অ্যালবাম।

নিউজ ট্যাগ: টেলর সুইফট

আরও খবর