
বেয়াইনের সঙ্গে ঠাট্টা করতে গিয়ে এক সময় তর্কে জড়িয়ে পড়েন বেয়াই। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় তাদের মধ্যে উপস্থিত হন ওই ব্যক্তির পুলিশ পুত্রবধূ। মাকে মারধরের প্রতিশোধ নিতে তিনি শ্বশুরকে চড়-থাপ্পড় মারেন। ভারতের রাজধানী নয়াদিল্লির লক্ষ্মীনগরে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা
যাচ্ছে, পুলিশের সামনে ওই বৃদ্ধ ও তার বেয়াইনের মধ্যে তীব্র তর্ক হচ্ছিল। এক পর্যায়ে
তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় ওই ব্যক্তির পুলিশ পুত্রবধূ এগিয়ে এসে শ্বশুরকে
মারধর করতে থাকেন। তার সঙ্গে পুত্রবধূর মাও তাকে মারধর করেন। পরে অন্য পুলিশ এসে পরিস্থিতি
সামাল দেন।
ওই ব্যক্তির
পুত্রবধূ দিল্লির ডিফেন্স কলোনি পুলিশ স্টেশনে এসআই পদে কর্মরত। এ ঘটনায় তিনি শ্বশুরের
বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছেন।

