Logo
শিরোনাম

টাইগারদের হুমকি দিয়ে রাখলেন আফগান অধিনায়ক

প্রকাশিত:বুধবার ২৩ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ০৬ আগস্ট ২০২৩ | ১০৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশের নাড়ী-নক্ষত্র সব মুখস্থ। এ আঙিনা যেন তাদের নিজের বাড়ির মতো চেনা! এমনটাই মনে হচ্ছে আফগান ওয়ানডে অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির কথা শুনে।

চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডের আগের দিন আফগান অধিনায়ক কেবল ঘুরিয়ে-ফিরিয়ে একটি ব্যাপারই বোঝাতে চাইলেন-এখানকার সবকিছু তাদের কাছে ভীষণ পরিচিত। আর সেই সুবিধা কাজে লাগিয়েই মরণকামড় দিতে প্রস্তুত সফরকারীরা।

বাংলাদেশের কোন কোন খেলোয়াড় হুমকি হতে পারেন? এই প্রশ্নে শহিদির জবাব ছিল অনেকটাই নির্লিপ্ত। বললেন, সত্যি করে বলতে আমরা তাদের পুরো দল নিয়েই ভাবছি। তাদের নিয়ে পরিকল্পনাটা ভেতরের। তাদের সবার জন্যই আমাদের পরিকল্পনা আছে। আমরা তো তাদের শক্তিমত্তা আর দুর্বলতা জানিই।

সিরিজ শুরুর আগে প্রস্তুতিটা দুর্দান্ত হয়েছে। কাতারে অনুশীলনের পর সিলেটে এসে ছয়দিনের ক্যাম্প করেছে আফগানিস্তান। তাই প্রস্তুতির ঘাটতি দেখছেন না শহিদি।


আরও খবর