Logo
শিরোনাম

তাইওয়ানের পর ঢাকায় সাফল্য পেলেন সিদ্দিকুর

প্রকাশিত:বুধবার ১২ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৭৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কয়েকদিন আগে তাইওয়ানে তৃতীয় হয়েছিলেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। এবার ঢাকায় এসেও সাফল্য পেয়েছেন দুইবারের এশিয়ান ট্যুর বিজয়ী। ফিরেছেন চেনা ছন্দে। আজ (মঙ্গলবার) কুর্মিটোলা গলফ কোর্সে  ঘরোয়া টুর্নামেন্ট প্যারাগন ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন সিদ্দিকুর।

বিপিজিএর (বাংলাদেশ প্রফেশনাল গলফারস অ্যাসোসিয়েশন) এই টুর্নামেন্টে তিন রাউন্ড শেষে পারের চেয়ে ৫ শট কম খেলে সেরা হয়েছেন সিদ্দিকুর। পারের চেয়ে ২ শট বেশি খেলে রানার-আপ দুলাল হোসেন।

নিজের চিরচেনা ফর্মে ফিরে খুশি সিদ্দিকুর, এখানে চ্যাম্পিয়ন হতে পেরে খুব ভালো লাগছে। এর আগে তাইওয়ানে তৃতীয় হয়েছি। সেখানে এমন পারফরম্যান্স করাটা সহজ ছিল না আমার জন্য। অনেক বছর পর একটা ভালো ফল করেছি। যদিও এখানে স্কোর ততটা আন্তর্জাতিক মানের হয়নি। তবে আগের টুর্নামেন্টের আত্মবিশ্বাসটা এখানে কাজ করেছে।

সিদ্দিকুরের সামনে ব্যস্ত সূচি। আগামী ২২ থেকে ২৭ নভেম্বর ঢাকায় হবে এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট বঙ্গবন্ধু বাংলাদেশ ওপেন গলফ। এর আগে মরক্কো ও মিসরে হবে ইন্টারন্যাশনাল সিরিজ। দুটি টুর্নামেন্টে খেলার জন্য সিদ্দিকুর ঢাকা ছাড়বেন আগামী ২৯ অক্টোবর।


আরও খবর