Logo
শিরোনাম

তালেবানকে স্বীকৃতি দিচ্ছে জাতিসংঘ

প্রকাশিত:শুক্রবার ১৮ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৬২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানের সঙ্গে জাতিসংঘের আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব পাস হয়েছে। যদিও তালেবান এখনো তেমনভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আজ বৃহস্পতিবার তালেবানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হয়। তালেবানের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের পক্ষে ভোট দেয় ১৪ দেশ। তবে এতে ভোট দেয়নি রাশিয়া। 

জাতিসংঘ এমন একটি প্রস্তাব অনুমোদন করেছে যেখানে তালেবান শব্দটি ব্যবহার করা হয়নি। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তানের নতুন সরকারকে এক বছরের জন্য জাতিসংঘের রাজনৈতিক মিশনে অন্তর্ভুক্ত করা হলো। এই পদক্ষেপটি দেশটি শান্তির জন্য গুরুত্বপূর্ণ।

প্রস্তাব পাসের পর এএফপিকে জাতিসংঘে নরওয়ের দূত মোনা জুল বলেন, ইউএনএএমএর (আফগানিস্তানে জাতিসংঘের মিশন) জন্য এই নতুন আদেশটি কেবল তাৎক্ষণিক মানবিক ও অর্থনৈতিক সংকটে সাড়া দেয়ার জন্য নয়, আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা স্থাপন আমাদের সর্বোচ্চ লক্ষ্য।


আরও খবর