Logo
শিরোনাম

টাঙ্গাইলে ট্রেনের বগি লাইনচ্যুত

প্রকাশিত:মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাঙ্গাইলের কালিহাতীর রাজাবাড়ি এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১২ ডি‌সেম্বর) রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব রেল লাইনের রাজাবা‌ড়ি রেলক্রসিংয়ে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় টাঙ্গাইল-ময়মনসিংহ-জামালপুর আঞ্চ‌লিক মহাসড়কে যানবাহন চলাচলও বন্ধ র‌য়ে‌ছে।

জানা গেছে, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মালবাহী এক‌টি ট্রেন ঢাকার দি‌কে যাচ্ছিলো। ট্রেনটি কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ১১ নম্বর ব‌গিটি লাইনচ‌্যুত হয়।

টাঙ্গাই‌লের ঘা‌রিন্দা রেল‌স্টেশ‌ন মাস্টার সো‌হেল জানান, ট্রেন লাইনচ‌্যুত হওয়ার বিষয়‌টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ‌কে অব‌হিত করা হ‌য়ে‌ছে। মালবাহী ট্রেন‌টি ঢাকার দি‌কে যা‌চ্ছিল। রাজাবা‌ড়ি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি লাইনচ‌্যুত হয়। এতে ট্রেন চলাচল বন্ধ র‌য়ে‌ছে। 


আরও খবর

টাঙ্গাইলে ৬ ডাকাত ২ দিনের রিমান্ডে

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩