Logo
শিরোনাম

টাঙ্গাইলে যমুনাসহ তিন নদীর পানি বিপৎসীমার ওপরে

প্রকাশিত:শনিবার ২৫ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৫৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাঙ্গাইলে যমুনাসহ তিন নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে এখনও প্রবাহিত হচ্ছে। শনিবার (২৫ জুন) টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছন। এর আগে বৃহস্পতিবার (২৩ জুন) ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যমুনার পানি পোড়াবাড়ী পয়েন্টে ১৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩৭ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুন) ভোর ৬টা থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনার পানি পোড়াবাড়ী পয়েন্টে ৩০ সেন্টিমিটার কমে বিপৎসীমার সাত সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ২৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ও ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ১৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে দুই সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এ ছাড়া ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ১২ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৭ ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 


আরও খবর