
সংকট যেন পিছু ছাড়ছে না লেবাননের। দেশটিতে চলমান তীব্র জ্বালানি সংকটের মধ্যে তেলের ট্যাংকে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ সোমবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। লেবানন সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, জাহরানিতে একটি তেলের ট্যাংকে আগুন লেগেছে। তিনি বলেন, 'আমরা ঘটনাস্থলের আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। অন্য ট্যাংকে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেই চেষ্টাও করা হচ্ছে।'
লেবাননের আল জাদিদ টেলিভিশন জানিয়েছে,
ঘটনাস্থলে বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা গেছে। গত সেপ্টেম্বরে ইরাক থেকে ১৬ হাজার
টন তেল এনে জাহরানিতে রাখা হয়েছিল।
এর আগে, গত মার্চে লেবাননের তৎকালীন প্রধানমন্ত্রী
হাসান দিয়াব বলেছিলেন, বিশেষজ্ঞরা জাহরানি তেল স্থাপনায় ঝুঁকিপূর্ণ বস্তু দেখতে পেয়েছেন।

