Logo
শিরোনাম

টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলবে না

প্রকাশিত:রবিবার ০২ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বান্দরবানের ঘুমধুম-তুমব্রু সীমান্তের পর বাংলাদেশ-মিয়ানমার কক্সবাজারের টেকনাফ সীমান্ত অশান্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে টেকনাফ-সেন্টমার্টিন রুটে এবার পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। রোববার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এরফানুর হক।

তিনি বলেন, আমাদের ওপর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এই মাসে জাহাজ চলাচল বন্ধ রাখতে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে।


আরও খবর