Logo
শিরোনাম

টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ১

প্রকাশিত:সোমবার ১৪ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৪৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের টেকনাফ পৌরসভার লামার বাজার এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ মনির আহমদ প্রকাশ ধইল্লা (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তি উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্ধা রোহিঙ্গা ফয়েজ আহমেদের ছেলে মনির আহমেদ প্রকাশ ধইল্লা (৩০)।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

(ওসি) মো.হাফিজুর রহমান জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হোসাইন ও সজীবের নেতৃত্বে পুলিশের একটি টিম পৌরসভার ৭নং ওয়ার্ডের লামার বাজার জনৈক কাজী কাদের হোসেন এর পানের দোকানের সামনে ২০ হাজার ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ ট্যাগ: ইয়াবাসহ আটক

আরও খবর

গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩