Logo
শিরোনাম

টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার মাদকসহ রোহিঙ্গা আটক

প্রকাশিত:মঙ্গলবার ১০ মে ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ২৪৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজার টেকনাফের নাফ নদী হয়ে সাঁতার কেটে বাংলাদেশে মাদক নিয়ে প্রবেশের সময় ১ কেজি ৬০ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি। ওই রোহিঙ্গা যুবকের কোমরে বাঁধা গামছা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। রোববার (৮ মে) দিবাগত রাতে টেকনাফ-২ বিজিবি সদর ও দমদমিয়া বিওপির বিশেষ টহল দল এই চালান আটক করে।

আটক ব্যক্তি ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের কালু মিয়ার ছেলে মো. সাকের আলী (২২)। উদ্ধার মাদকের বাজার মূল্য আনুমানিক ৫ কোটি ৬০ লাখ টাকা।

সোমবার (০৯ মে) সকালে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোববার রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্ততে জাদিমোরা ওমরখাল সংলগ্ন কেওড়া বনে অবস্থান নেয়।

কিছুক্ষণ পর একজন চোরাকারবারী সাঁতার কেটে নাফ নদীর শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে নদীর তীর থেকে তাকে আটক করে।

পরে তার দেহ তল্লাশি করে কোমরে বাঁধা গামছা হতে ৫ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ কেজি ৬০ গ্রাম আইস ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

তিনি আরও জানান, এই ব্যাপারে পৃথক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ আটক রোহিঙ্গা মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


আরও খবর