Logo
শিরোনাম

তেঁতুলিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

প্রকাশিত:শনিবার ০৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বালুর ঢিপে ধাক্কা খেয়ে গোলাম রব্বানী (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ আগস্ট) রাতে উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত গোলাম রব্বানী তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাবান্ধা থেকে মোটরসাইকেল যোগে বুড়াবুড়ি যাচ্ছিলো গোলাম রব্বানী। মোটরসাইকেল চলন্ত অবস্থায় মোবাইলে কথা বলতে গেলে একসময় নিয়ন্ত্রণ হারিয়ে খয়খাট পাড়ায় মহাসড়কের পাশে থাকা একটি বালুর ঢিপে ধাক্কা লাগলে রাস্তায় ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন।


আরও খবর