Logo
শিরোনাম

থাইল্যান্ডের দ্বীপ থেকে শিশুসহ ৫৯ রোহিঙ্গা উদ্ধার

প্রকাশিত:সোমবার ০৬ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মালয়েশিয়া সীমান্তের কাছের একটি দ্বীপ থেকে শিশুসহ ৫৯ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে থাইল্যান্ডের পুলিশ। রোববার দেশটির সহকারী পুলিশ প্রধান সুরাচাতে হাকপার্ন এক বিবৃতিতে বলেছেন, মালয়েশিয়ার সীমান্তবর্তী সাতুন প্রদেশের ডং দ্বীপ থেকে এই রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে।

তাদের মধ্যে ৩১ জন পুরুষ, ২৩ জন নারী এবং পাঁচ শিশু রয়েছে। হাকপার্ন বলেন, নৌকা চালক তাদের বলেছিল যে, তারা মালয়েশিয়ায় পৌঁছেছে। কয়েকদিন আগে দ্বীপটিতে তাদেরকে রেখে চলে যাওয়া হয়।” মানবপাচারকারীরা রোহিঙ্গাদেরকে যে দ্বীপটিতে রেখে গেছে সেটি একটি পর্যটনস্থল হলেও জনবহুল নয়।

থাইল্যান্ড শরণার্থীদেরকে মানবিক সহায়তা দিয়েছে। তাদেরকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বেআইনিভাবে থাইল্যান্ডে প্রবেশের জন্য তাদের বিচার করা হবে বলে জানিয়েছে হাকপার্ন।


আরও খবর