Logo
শিরোনাম

থাকবে আরও ২ থেকে ৩ দিন শৈত্যপ্রবাহ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৮৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা। বিশেষ করে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ চলায় শীতের তীব্রতা আরও প্রকট। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে এই শৈত্যপ্রবাহ চলতে পারে আরও ২ থেকে ৩ দিন। এরমধ্যে শৈত্যপ্রবাহের তীব্রতা আরও বাড়তে পারে বলেও জানায় প্রতিষ্ঠানটি।

আবহাওয়াবিদরা জানান, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, কুড়িগ্রাম ও সৈয়দপুরে শৈত্যপ্রবাহ থাকবে। এর প্রভাব রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পড়বে।

আজ বৃহস্পতিবার নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা বেশ কম।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দীন বলেন, দেশের বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে। ফলে শীত বেড়ে গেছে। এটি দুতিন দিন স্থায়ী হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহটি একই এলাকা দিয়ে বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

নিউজ ট্যাগ: শৈত্যপ্রবাহ

আরও খবর