Logo
শিরোনাম

‘থানায় চুরি-ছিনতাইয়ের মামলা না নিলে অভিযোগ দিন’

প্রকাশিত:শনিবার ০৯ এপ্রিল ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২১৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মোবাইল চুরি কিংবা ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট থানা মামলা না নিলে বা নিতে গড়িমসি করলে ভুক্তভোগীদের অভিযোগ জানানোর অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

শনিবার (৯ এপ্রিল) মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) যুগ্ম কমিশনার মাহবুব আলম।

তিনি বলেন, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে যদি কোনও থানা চুরি কিংবা ছিনতাইয়ের মামলা নিতে গড়িমসি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। বিষয়গুলো আমরা মনিটরিং করছি। ঈদ এবং রোজাকে সামনে রেখে প্রতিবছরই ছিনতাই, অজ্ঞানপার্টি ও মলমপার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। এবারও রাজধানীর বিভিন্ন জায়গায় ডিজিটাল ডিভাইস বিশেষ করে মোবাইল চুরি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

মাহবুব আলম বলেন, পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে এ ধরনের অপতৎপরতার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করছে। তারই ধারাবাহিকতায় গত দু'দিনে চলমান অভিযানে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে অভিযান পরিচালনা করে ২৭ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই মাদকাসক্ত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়।

প্রসঙ্গত, ডিএমপির ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মোবাইল নম্বর পাওয়া যাবে।


আরও খবর