Logo
শিরোনাম

থানায় আটক ছিনতাইকারীর ছুরিকাঘাতে ৫ পুলিশ সদস্য আহত

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বংশাল থানার গেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে উপ-পরিদর্শক (এসআই) এম রবি হাসানসহ ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে কনস্টেবল নজরুল ইসলামের অবস্থা গুরুতর। বুধবার (২৩ মার্চ) দিনগত রাতে বংশাল থানার প্রবেশ গেটের সামনে ধরে আনা ছিনতাইকারী ইমনের সুইচ গিয়ারের আঘাতে তারা আহত হন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গুলিস্তান ফুলবাড়িয়া এলাকা থেকে ইমন ও জুয়েল নামে দুই ছিনতাইকারীকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে। পরে তাদের থানার গাড়িতে করে বংশাল থানার সামনে নিয়ে আসে। থানার প্রবেশ গেটে গাড়ি থেকে নামিয়ে তাদের চেক করার সময় হঠাৎ ছিনতাইকারী ইমন সুইচ গিয়ার বের করে পাঁচ পুলিশকে এলোপাতাড়ি আঘাত করে।

তিনি আরও বলেন, আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা থানা এসেছেন। তবে ছিনতাইকারীদের নাম এখনো জানতে পারিনি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এই পাঁচ পুলিশ সদস্যের মধ্যে কনস্টেবল নজরুলের অবস্থা গুরুতর। তার পেটে ধারালো অস্ত্রের আঘাত লেগেছে। তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


আরও খবর