Logo
শিরোনাম

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে ভারত

প্রকাশিত:সোমবার ২১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৮৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে গেছে ভারতীয় ক্রিকেট দল। রেটিংয়ের হিসেবে ভগ্নাংশের ব্যবধানে ইংল্যান্ডকে হটিয়ে এক নম্বর স্থানটি দখল করেছে রোহিত শর্মার দল।

আইসিসির র‍্যাংকিং গণনার বিবেচ্য সময়ের মধ্যে সমান ৩৯টি করে ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও ভারত। তবে ভারতের রয়েছে ১০৪৮৪ পয়েন্ট এবং ইংল্যান্ডের ঝুলিতে আছে ১০৪৭৪ পয়েন্ট।

তাই সমান ২৬৯ রেটিং হলেও, ভগ্নাংশের হিসেবে এক নম্বরে ভারত আর পরের স্থানে ইংল্যান্ড। একইভাবে ভগ্নাংশের হিসেবে নিষ্পত্তি ঘটেছে নবম ও দশম স্থানের।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার রয়েছে সমান ২৩১ রেটিং পয়েন্ট। কিন্তু ভগ্নাংশের হিসেবে বাংলাদেশকে পেছনে ফেলে নবম স্থানে রয়েছে শ্রীলঙ্কা আর দশ নম্বর স্থানটিতে রয়েছে বাংলাদেশ।

ভারত-ইংল্যান্ড ছাড়া সেরা পাঁচে থাকা অন্য তিন দল হলো পাকিস্তান (২৬৬), নিউজিল্যান্ড (২৫৫) ও দক্ষিণ আফ্রিকা (২৫৩)। ছয় নম্বরে আছে অস্ট্রেলিয়া (২৪৯)।

পরের চারটি স্থানে রেটিংয়ের পার্থক্য খুবই কম। সাত নম্বরে থাকা আফগানিস্তানের রয়েছে ২৩৫ রেটিং। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের ঝুলিতে আছে ২৩২। আর বাংলাদেশ-শ্রীলঙ্কার তো সমান ২৩১-ই।


আরও খবর