Logo
শিরোনাম

টি-টোয়েন্টিতে আফগান-লঙ্কানদের চেয়ে এগিয়ে বাংলাদেশ

প্রকাশিত:বুধবার ০৪ মে ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৫২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টি-টোয়েন্টির র‌্যাংকিং হালনাগাদ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বুধবার সংস্থাটির সর্বশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে এক ধাপ উন্নতি ঘটেছে টাইগারদের।

মাহমুদউল্লাহদের পয়েন্ট এখন ২৩৩। ২৩০ পয়েন্টে থাকা শ্রীলঙ্কাও এক ধাপ এগিয়ে আছে নয়ে। এক ধাপ পিছিয়ে আফগানিস্তান আছে দশে। ছয় রেটিং পয়েন্ট হারিয়ে রশিদ খানদের পয়েন্ট এখন ২২৬। ২৭০ পয়েন্টে শীর্ষে ভারত।

তবে আশ্চর্যজনক উন্নতি করেছে ইউরোপের দেশ পর্তুগাল। নয় ধাপ এগিয়ে পর্তুগিজ ক্রিকেট দল ৫৪ থেকে উঠে এসেছে ৪৫তম স্থানে।

টি-টোয়েন্টিতে এগোলেও ওয়ানডে ও টেস্টে র‍্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের। ৫০ ওভারের ক্রিকেটে আছে যথারীতি সাতে। টেস্টে আছে নবম স্থানেই। সাদা পোশাকে শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। ওয়ানডের শীর্ষস্থান নিউজিল্যান্ডের দখলে। মাত্র এক পয়েন্টের ব্যবধানে দুইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

একনজরে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের শীর্ষ ১০ দেশ।

১ম ভারত

২য় ইংল্যান্ড

৩য় পাকিস্তান

৪র্থ দক্ষিণ আফ্রিকা

৫ম অস্ট্রেলিয়া

৬ষ্ঠ নিউজিল্যান্ড

৭ম ওয়েস্ট ইন্ডিজ

৮ম বাংলাদেশ

৯ম শ্রীলঙ্কা

১০ম আফগানিস্তানa


আরও খবর