Logo
শিরোনাম

তিন হাজার লিটার মদ খালে ফেলল তালেবান গোয়েন্দারা

প্রকাশিত:সোমবার ০৩ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ২৭০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানের একদল গোয়েন্দা কর্মকর্তা জব্দ করার পর প্রায় তিন হাজার লিটার মদ রাজধানী কাবুলের একটি খালে ফেলে দিয়েছেন। গতকাল রোববার আফগান গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এসব কথা জানানো হয়। মদ বিক্রির ওপর তালেবান সরকার অভিযান চালাচ্ছে। এই পদক্ষেপ তারই অংশ। খবর বার্তা সংস্থা এএফপির।

আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব ইন্টেলিজেন্স (জিডিআই) থেকে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, রাজধানী কাবুলে অভিযান চালিয়ে জব্দ করার পর গোয়েন্দা কর্মকর্তারা সেসব মদ একটি খালে ফেলে দিচ্ছেন।

রোববার টুইটারে পোস্ট হওয়া গোয়েন্দা সংস্থার ভিডিও ফুটেজে একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, মদ তৈরি ও বিক্রি থেকে অবশ্যই মুসলমানদের বিরত থাকতে হবে।

কখন অভিযান চালানো হয়েছে অথবা কখন জব্দকৃত মদ নষ্ট করা হয়সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে গোয়েন্দা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় গোয়েন্দা কর্মকর্তা তিনজন মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছেন। এর আগের সরকারগুলোর সময়েও আফগানিস্তানে মদপান ও বিক্রি নিষিদ্ধ ছিল।

কিন্তু মদ বিক্রি নিয়ে তালেবানের অবস্থান আরও কঠোর। এএফপি বলেছে, গত আগস্টের শেষ দিকে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর মাদকসেবীসহ এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ওপর অভিযান আরও বেড়েছে।

নিউজ ট্যাগ: আফগানিস্তান

আরও খবর