Logo
শিরোনাম

টিপু হত্যার পরিকল্পনার কথা ‘স্বীকার করেছেন’ মুসা: পুলিশ

প্রকাশিত:শুক্রবার ১০ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৩৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন সুমন শিকদার মুসা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ওমান থেকে দেশে ফিরিয়ে আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুসা এ হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার স্বীকার করেন।

শুক্রবার (১০ জুন) এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার।

তিনি বলেন, প্রাথমিকভাবে তিনি (মুসা) এ হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে আজ আদালতে হাজির করে ১৫ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হবে।

এক প্রশ্নের জবাবে গোয়েন্দা কর্মকর্তা হাফিজ বলেন, এই হত্যাকাণ্ডে মুসা ছাড়াও আর ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা কারাগারে রয়েছে।

তিনি বলেন, তাদের রিমান্ডে এনে পৃথকভাবে জিজ্ঞাসা করে আরও তথ্য চাওয়া হবে। তখনই নিশ্চিত হওয়া যাবে হত্যাকাণ্ডটি কার নির্দেশে হয়েছে এবং আর কারা জড়িত।


আরও খবর