
রাজধানীর মতিঝিল
থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া
আফরান জামিল প্রীতিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার মাসুম মোহাম্মদ আকাশের
সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল
হোসেনের আদালত।
আজ সোমবার (২৮
মার্চ) তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু
তদন্তের জন্য তাকে ১৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার
অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, ২৪
মার্চ রাত ১০টার দিকে এ হামলার শিকার হন জাহিদুল ইসলাম টিপু। এ সময় গুলিবিদ্ধ হন ওই
কলেজ শিক্ষার্থী ও টিপুর গাড়ির চালক। গুলিবিদ্ধ তিন জনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১১টার দিকে দুইজনকে মৃত ঘোষণা করেন।
মামলার এজাহারে
টিপুর স্ত্রী অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানার ২০২
উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা
হামলা করেন। তারা আমার স্বামী জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে
আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি করেন।

