Logo
শিরোনাম

টিপু-প্রীতি খুনের রহস্য দ্রুতই উন্মোচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত:শনিবার ২৬ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ২৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু (৫০) ও কলেজ শিক্ষার্থী মিয়া আফনান প্রীতি (২২) হত্যাকাণ্ডের রহস্য অল্প সময়ের মধ্যে উন্মোচনের আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।এ হত্যাকাণ্ডটি রাজনৈতিক কিনা এখনই বলা ঠিক হবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেফতারে পুলিশ, র‌্যাব; দুই বাহিনীই তৎপর রয়েছে। সেইসঙ্গে তারা এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করছেন, অনুসন্ধান করছেন। আমরা মনে করছি, আমরা আশা করি খুব শিগগিরই এই হত্যার রহস্য উদঘাটন করতে পারবো।

এ সময় পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ বিভিন্ন বাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরও খবর