
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক
বলেন, ‘রেললাইন থেকে
লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়া হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল করছে।’
ঢাকা থেকে যাওয়া একটি উদ্ধারকারী রিলিফ
ট্রেন বেলা ২টার পর বগিটি উদ্ধার করে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে মধুমিতা রেললাইন এলাকায়
বগিটি লাইনচ্যুত হয়। গাজীপুরের টঙ্গীতে ১০ ঘণ্টা পর লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগিটি
সরিয়ে নেয়া হয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুর মোহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রেললাইন থেকে লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়া হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল করছে।’
ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী
কনটেইনারের একটি বগি ভোরে মধুমিতা এলাকায় লাইনচ্যুত হয়। এতে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ
হয়ে যায়। উদ্ধারের জন্য পরে ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়।

