Logo
শিরোনাম

টঙ্গীতে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত:শুক্রবার ২৯ জুলাই ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের টঙ্গীতে হাবিবুল্লাহ রাজা (৩৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে টঙ্গীর ৫৭নং ওয়ার্ড নিমতলি রেলগেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে টঙ্গী পুর্ব থানা পুলিশ।

নিহত হাবিবুল্লাহ ৫৬নং ওয়ার্ড হাফিজ উদ্দিন রোড এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে। সে স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ এর সাথে যোগাযোগ করলে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।


আরও খবর