Logo
শিরোনাম

ট্রাক কেড়ে নিল দুই মাদ্রাসাছাত্রের প্রাণ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ জুন ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৭১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকের চাকায় দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের শিমুলতলী ফোরকানিয়া মাদরাসার সামনের বসুরহাট টু নতুন বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- গাজী মো. আশকার (১০), মিনহাজুল ইসলাম (৮)। তারা দুজনই সম্পর্কে আপন মামা ভাগিনা এবং বসুরহাট পৌরসভার কেজি স্কুল রোডের দারুল আকরাম মাদরাসার তৃতীয় ও প্রথম জমাতের ছাত্র ছিল।

গুরুতর আহত মনিরুজ্জামান ইফাজকে (২২) উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে মনিরুজ্জামান ছোট ভাই-ভাগিনাকে নিয়ে মোটরসাইকেলে বের হয়। মোটরসাইকেলটি পৌরসভার শিমুলতলী মাদরাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুই শিশু ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক-মোটরসাইকেল তাদের হেফাজতে নেয়। তবে ট্রাক চালক পালিয়ে যান।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি জানান, এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।



আরও খবর