Logo
শিরোনাম

ট্রাম্প না গেলেও বাইডেনের অভিষেকে যাচ্ছেন পেন্স

প্রকাশিত:রবিবার ১০ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৪৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না গেলেও দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবদেনে জানায়, শনিবার ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।

এর আগে ট্রাম্প তাঁর উত্তরসুরী ডেমোক্রেট দলের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথগ্রহণ আনুষ্ঠানে যাবেন না বলে জানিয়ে দিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার এক টুইট বার্তায় বলেছেন, চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি যাচ্ছেন না।

বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে করা সবার প্রশ্নের জবাবে টুইটে ট্রাম্প বলেন, জানুয়ারির ২০ তারিখের শপথগ্রহণ আনুষ্ঠানে আমি যাচ্ছি না।


আরও খবর