Logo
শিরোনাম

ট্রান্সজেন্ডার বিউটি ব্লগারকে যৌন নির্যাতন-হত্যাচেষ্টা, গ্রেফতার ৩

প্রকাশিত:রবিবার ২৩ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চাঞ্চল্যকর ও আলোচিত ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগারকে যৌন নির্যাতন ও হত্যাচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় মূলহোতা ইশতিয়াক আমিন ফুয়াদ ও সহযোগী তথাকথিত নারী আরজেসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

আজ রবিবার (২৩ জানুয়ারি) দুপুরে র‌্যাবের আইন ও গণ্যমাধ্য শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকা থেকে র‍্যাবের একটি দল তাদেরকে গ্রেফতার করে।

এর আগে, যৌন নির্যাতনের অভিযোগ এনে শুক্রবার (২১ জানুয়ারি) ট্রান্সজেন্ডার নারী বিউটি ব্লগার সাদ মুআ রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেছেন। এছাড়াও ঘটনার বিবরণ পোস্ট করেছেন তার অফিসিয়ালি ফেইসবুক পেইজে।

 


আরও খবর