Logo
শিরোনাম

ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত:বুধবার ১৪ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৬০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শহীদুল মাতুব্বর (২৬) নামে এক তরকারি ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী-ভাঙ্গা রেলপথে ভাঙ্গা পৌরসভার নওপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহীদুল মাতুব্বর ভাঙ্গার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের বাসিন্দা দেলোয়ার মাতুব্বরের ছেলে। তিনি সবজি ব্যবসায়ী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শহীদুল গরুর জন্য ঘাস কটার জন্য বাড়ি থেকে বের হয়ে রেলপথ ধরে ভাঙ্গা রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। ওই সময় রাজশাহী থেকে ভাঙ্গাগামী মধুমতী এক্সপ্রেস নামের আন্তঃনগর ট্রেনটি ভাঙ্গা স্টেশনে যাচ্ছিল। শহীদুল ওই ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জান্দী গ্রামের বাসিন্দা তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম খান। ভাঙ্গা রেল স্টেশনের স্টেশন মাস্টার সিয়াম আক্তার হায়দার বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার এ বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ নেবে রাজবাড়ী রেল পুলিশ।


আরও খবর

বোয়ালমারীতে বৃদ্ধার আত্মহত্যা

শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩