Logo
শিরোনাম

ট্রেনের ধাক্কায় কাওরান বাজার-বনানী এলাকায় নিহত ৩

প্রকাশিত:শুক্রবার ২২ অক্টোবর ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৯৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর কাওরান বাজার, তেজগাঁও ও বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে মনসুর হেলাল (২৫) একজনের নাম-পরিচয় জানা গেছে।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক  এসব তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিনগত রাতে তেজগাঁওয়ের মধ্যবর্তী রেললাইন ও বনানী এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এদের একজনের বয়স (২৫) ও অপরজনের (৪০)। এছাড়া দুপুরে কাওরান বাজার কাটপট্টি সংলগ্ন রেললাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনের ধাক্কায় মনসুর নামে আরেকজন মৃত্যু হয়েছে।

মাজহারুল হক জানান, ট্রেনের ধাক্কায় পৃথক স্থানে তিনজনের মৃত্যুর ঘটনায় দুজনের পরিচয় এখনও জানা যায়নি। শনাক্তের জন্য তাদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 


আরও খবর