Logo
শিরোনাম

ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত : ভৈরব-ময়মন‌সিংহ রু‌টে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশিত:বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৮৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এগারোসিন্ধু গোধূলি ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর ভৈরব-ময়মনসিংহ রুটে টেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মিজানুর রহমা বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত সোয়া ৭টার দিকে এগারোসিন্ধু গোধূলি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রী নামিয়ে ঢাকার অভিমুখে ইঞ্জিন ঘুরাতে গিয়ে স্টেশনেই ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পড়ে।

তিনি আরও জানান, ট্রেনটিকে উদ্ধারের জন্য রিলিফ ট্রেন ডাকা হয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন কিশোরগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছে। ট্রেনটি আসলেই ইঞ্জিনের উদ্ধার কাজ শুরু হবে।


আরও খবর