Logo
শিরোনাম

ট্রেনের নতুন টিকিটিং সিস্টেমে গ্রাহকদের ভোগান্তি

প্রকাশিত:রবিবার ২৭ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২৫৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত পাঁচ দিন অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ থাকার পর পুনরায় শনিবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু সকাল থেকেই অনলাইনে টিকিট করতে না পারার অভিযোগ করেছেন যাত্রীরা। অনলাইন টিকিটের নির্ধারিত সাইট eticket.railway.gov.bd এই ঠিকানা বারবার চেষ্টা করেও প্রবেশ করতে পারেননি অনেকে। আবার অনেকে সাইটে ঢুকতে পারলেও ওয়েবসাইট লোডিং-এর কারণে টিকিট কাটতে পারেননি। সকাল গড়িয়ে দুপুর এমনকি বিকেল হয়ে গেলেও এই অচলাবস্থা কাটেনি।

শনিবার সকাল থেকে অনলাইনে ট্রেনের টিকিট করতে  না পেরে অনেক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। জিয়াউল হক নামের একজন যাত্রী জানান, সকাল ৯টা থেকে রেলের নতুন অনলাইনে ঠিকানায় টিকিটের জন্য রেজিস্ট্রেশনের চেষ্টা করি। কয়েক ঘণ্টা চেষ্টা করেও রেজিস্ট্রেশন করতে পারিনি, টিকিট কীভাবে কাটব? দুই  ঘণ্টা পরে আবারও চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ওয়েবসাইটে ঢুকতে পারিনি।

এসব বিষয়ে চাইলে সহজের জনসংযোগ কর্মকর্তা ফারহাত আহমেদ বলেন, অনলাইনে টিকিট কাটতে যে সমস্যা, সেটা সাইবার অ্যাটাকের কারণেই দেখা দিয়েছে। ওয়েবসাইটে আজ সাইবার অ্যাটাক হয়েছে। শনিবার সকাল আটটায় অনলাইনে টিকিট ওপেন হওয়ার আনুমানিক দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই এ সমস্যাটি তৈরি হয়েছে। সমস্যার সমাধান করার দ্রুত চেষ্টা করা হচ্ছে। যাতে যাত্রীরা অনলাইনে টিকিট কাটতে পারেন। তবে কাউন্টারে টিকিট পেতে কোনো সমস্যা হচ্ছে না। এ ছাড়া আজ অনলাইনে টিকিট বিক্রির প্রথম দিনেই সকাল আটটার আগেই প্রায় ২০ লাখ মানুষ ওয়েবসাইটে হিট করেছে।

রেলওয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, যেহেতু নতুন একটি প্রতিষ্ঠান আজ থেকে টিকিট ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ফলে কিছুটা সমস্যা হতে পারে। তবে কয়েক দিন গেলেই পুরো টিকিটিং কার্যক্রম স্বাভাবিক হয়ে যাবে।

এর আগে, রেলের টিকিটিং কার্যক্রম পরিচালনা করেছে সিএনএস লিমিটেড। গত ১৫ ফেব্রুয়ারি সহজের সঙ্গে রেলওয়ে টিকেটিং সিস্টেম পরিচালনার জন্য পাঁচ বছরের চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি আজ (শনিবার) থেকে বাংলাদেশ রেলওয়ের অনলাইন ও কম্পিউটারাইজড টিকিটিংয়ের কাজ শুরু করেছে।


আরও খবর

জাজিরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

মঙ্গলবার ১৭ জানুয়ারি ২০২৩