Logo
শিরোনাম

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

প্রকাশিত:মঙ্গলবার ০২ নভেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ১৪৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার কাজীর শিমলায় মোটরসাইকেল আরোহীকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ফিরোজ মোর্শেদ ও তৌহিদুল ইসলাম ঘটনাস্থইে নিহত হন। তারা জামালপুর সদরের নান্দিনা খড়খড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে। তারা দুজন গাজীপুরের নয়াপুর থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিক্স কারখানায় চাকরি করতেন। তার ছোট ভাই তৌহিদুল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বিসিএস পরীক্ষার্থী ছিলেন। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যান চালককে আটক করা হয়েছে।


আরও খবর